Palestine Flag We support Palestine — Standing for justice, freedom, and human rights.

বাতাসের গড় ঘনত্ব 1.3 kg/m^3 এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ 101325 N/M^2 হয়, তবে পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতা কত?

পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করার জন্য আমরা বায়ুমণ্ডলের গড় ঘনত্ব `\(\rho\)` এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ `\(P\)` ব্যবহার করে ঘণত্বের সূত্র ব্যবহার করতে পারি। এখানে আমরা বায়ুমণ্ডলকে এমন একটি কিছু ধরে নেব যার সর্বত্র ঘণত্ব সমান।

বাতাসের গড় ঘনত্ব 1.3 kg/m^3 এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ 101325 N/M^2 হয়, তবে পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতা কত?

সমাধান

দেওয়া আছে,

  • বাতাসের গড় ঘনত্ব, `\(\rho = 1.3 \ \text{kg/m}^3\)`
  • স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ, `\(P = 101325 \ \text{N/m}^2\)`
  • অভিকর্ষজ ত্বরণ, `\(g = 9.8 \ \text{m/s}^2\)` [আমরা জানি]

বায়ুমণ্ডলীয় চাপকে `\(\rho \cdot g \cdot h\)` দিয়ে প্রকাশ করা যায়, যেখানে `\(h\)` হলো বায়ুমণ্ডলের উচ্চতা।

`\[ P = \rho \cdot g \cdot h \]`

এই সমীকরণ থেকে `\(h\)` নির্ণয় করা যাক:

`\[ h = \frac{P}{\rho \cdot g} \]`

এবার মানগুলো বসিয়ে দিলেই উত্তর এসে যাবে,

`\[ h = \frac{101325}{1.3 \times 9.8} \]`

`\[ h = \frac{101325}{12.74} \]`

`\[ h \approx 7954.95 \ \text{m} \]`

তাহলে, পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতা প্রায় 7955 মিটার বা 7.955 কিলোমিটার হতে পারে উদ্দীপকে দেয়া তথ্যসমূহের ভিত্তিতে।

নবম শ্রেণির নতুন কারিকুলামের বিজ্ঞান বইয়ের অনুশীলন অংশের "খেলার মাঠের বিজ্ঞান"-এর এই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কিত। সেটি ভালোভাবে বুঝতে চাইলে আগে আমাদেরকে আর্কিমিডিসের সূত্র ভালোভাবে বুঝতে হবে। তার জন্য পড়ুন: আর্কিমিডিসের সূত্র ও প্লবতা নিয়ে বিস্তারিত।

Md. Rabiul Mollah

Assalamu Alaikum. My name is Md Rabiul Mollah, and I'm one of the founders of Pathgriho Network. I am currently pursuing my Master's degree in Advanced Engineering Management at BUET. I've completed my B.Sc in Textile Engineering Management from BUTEX and HSC from Notre Dame College, Dhaka. facebookinstagramgithubtwitterlinkedin

Previous Post Next Post